জার্মানি-আর্জেন্টিনা ম্যাচের পর সংঘর্ষে ব্ল্যাটার ভীষণ ক্ষেপেছেন
আর্জেন্টিনার বিরুদ্ধে টাইব্রেকারে জেতার পর জার্মানির জয়োল্লাস অতি দ্রুতই তিক্ততায় পর্যবসিত হয় কেননা দু’পক্ষই সংঘর্ষে লিপ্ত হয়। খেলার নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ গোলে ড্র থাকায় তা পেনাল্টিতে মিমাংসিত হয়।
ব্রিটেনের ফাইভ লাইভ স্পোর্টস রেডিও স্টেশনকে দেয়া এক সাক্ষাৎকারে ব্ল্যাটার বলেন তিনি সত্যিই খুব ক্ষীপ্ত এবং ফিফা ডিসিপ্লিনারি কমিটি অবশ্যই ব্যাপারটি খতিয়ে দেখবে।
“এই ঘটনার উস্কানিদাতাদের খুজে বের করা হবে এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা নেয়া হবে,” ব্ল্যাটার বলেন।
“পুরো ১২০ মিনিটে খেলা নিস্পত্তি না হলে তা পেনাল্টিতে যাবে এটাই স্বাভাবিক এবং এরপরে একদল জিতবে এবং একদল হারবে। কিন্তু এখানে যা ঘটেছে তা নিতান্তই অনাকাঙ্খিত।”
“আমি সবসময়ই যে কথাটি বলতে চাই তা হচ্ছে ফুটবল খেলে দু দলই জয় পায় না, এক পক্ষকে হারতে হয়।”
জার্মানির টিম ম্যানেজার অলিভার বিয়েরহফ জানান ঘটনার সুত্রপাত হয় টাইব্রেকারে পরে যখন আর্জেন্টিনার ডিফেন্ডার লিওনার্ডো কুফে জার্মানির পার মার্টসাকারকে লাথি মেরে মাঠে ফেলে দেন।
পরে অবশ্য লিওনার্ডো কুফেকে লুবস মিশেল লাল কার্ড প্রদর্শণ করেন।
