চাঁপাইনবাবগঞ্জে সেপটি ট্যাংকিতে শ্বাসরোধ হয়ে ২ শ্রমিকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বাগ দূর্গাপুর গ্রামের একটি বাড়ির সেপটি ট্যাংকিতে শ্বাসরোধ হয়ে দুইজন শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার প্রত্যক্ষদর্শীরা এ কথা জানায়।
নিহতরা হলো, বাগ দূর্গাপুর গ্রামে মৃত ইয়াসিন মোমিনের ছেলে জেবু (২২) ও উজ্জ্বলের ছেলে পলাশ (২১)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দূর্গাপুর এলাকার একটি বাড়িতে জেবু বৃহস্পতিবার খননকৃত সেপটি ট্যাংকিতে রিং বসানোর পরে ট্যাংকির নিচে জমে থাকা পানি সেচে ফেলার জন্য নিচে নামলে তার শ্বাস বন্ধ হয়ে আসে। এসময় জেবুর চিৎকারে পলাশ তাকে উদ্ধার করার জন্য সেপটি ট্যাংকিতে নামলে দু’জনেই শ্বাসরোধ হয়ে মারা যায়।
