২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে র‌্যাবের হাতে অর্থসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

র‌্যাব-১ এর সদস্যরা রাজধানীর বিমানবন্দর এলাকা এবং দিলু রোডে এক ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমান অর্থসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2006, 12:39 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

গ্রেপ্তারকৃতরা হচ্ছে -- মোহাম্মদ তারেক রহমান ওরফে আবেদ (৩২), মোহাম্মদ আব্দুর সাত্তার (৬৫) এবং মোহাম্মদ মুজিবর রহমান ওরফে সোহেল (৩৭)। এদের কাছ থেকে ছিনতাইকৃত ৩ লাখ ৪৫ হাজার ৩শ’ ৭০ টাকা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১ এর সদস্যরা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী আবেদ এবং সাত্তারকে প্রথমে গ্রেপ্তার করে। এদের কাছ থেকে প্রথমে ছিনতাইকৃত ৫০ হাজার টাকার মধ্যে ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরে আবেদ এবং সাত্তারের স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাব সদস্যরা শুক্রবার ভোর পৌনে ৩ টায় মগবাজারের দিলু রোডে অভিযান চালিয়ে অপর ছিনতাইকারী সোহেলকে তার নিজ বাসা থেকে ৩ লাখ ১৫ হাজার ৩শ’ টাকাসহ গ্রেপ্তার করে।

এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।