সন্ত্রাস দমনে ইমামদের প্রশিক্ষণের ব্যবস্থা নিচ্ছে ব্রিটেন
যুক্তরাজ্য সরকার মসজিদ ও ইমামদের নিয়ে জাতীয় পরমর্শ বোর্ড (মিনাব) গঠনের মাধ্যমে ব্রিটেনের মুসলমান যুবকদের উদ্বেগ দূর করার ব্যাপারে এগিয়ে এসেছে। ইসলামি জঙ্গিবাদ দমনে সরকারের এ পদক্ষেপের সমর্থনে এগিয়ে এসেছে ব্রিটেনের প্রধান চারটি মুসলিম গ্র“প।
মসজিদ ও ইমামদের জাতীয় পরামর্শ বোর্ড ব্রিটেনের মুসলমানদের প্রয়োজন ও তাদের উদ্বেগের বিষয়গুলোর নিয়ে আরও কার্যকর ভূমিকা রাখার জন্য ইমামদের প্রতি অনুরোধ রেখেছে।
প্রধান চারটি মুসলিম গ্র“পের একটি আল খোয়াই ফাউন্ডেশন। এ গ্র“পের ঊর্ধ্বতন উপদেষ্টা নাদিম কাজমি বলেন, মুসলমানরা যুক্তরাজ্যের নীতি ও আদর্শের প্রতি অনুগত এবং তারা কোনও হুমকি নয়। পদক্ষেপের দ্বিতীয় পর্যায়ে মিনাব ব্রিটিশদের এ ব্যাপারে পুনরায় নিশ্চিত করবে।
এছাড়া মিনাব ইমামদের ওপর আলোকপাত করবে এবং ধর্মীয় ব্যক্তিত্বদের প্রশিক্ষণ প্রদানের জন্য সুনির্দিষ্ট কিছু কোর্স ও সেমিনারের আয়োজন করবে। তাদের ব্রিটিশ নাগরিক মূল্যবোধ এবং জেন্টার ইস্যুসহ অন্যান্য বিষয়ে হালনাগাদ তথ্য প্রদান করা হবে।
ব্রিটেনে যারা ইসলামি বিষয়ে ওয়াজ করে থাকেন সেসব শিক্ষার্থী ও ইমামদের উদ্দেশ্য করেই এই কোর্সগুলো প্রণয়ন করা হবে।
চলতি বছরের ৭ ফেব্র“য়ারি লন্ডনের শীর্ষ ফৌজদারি আদালত কুখ্যাত মুসলিম জঙ্গি বক্তা আবু হামজা আল মাসরিকে সাত বছরের কারাদণ্ডের আদেশ দেয়। আদালতের এ আদেশের পরই সরকার এ ধরনের পদক্ষেপ নিল।
নিজেদের সম্প্রদায়ের শ্রেষ্ঠত্ব প্রচারের মাধ্যমে উগ্রবাদী চেতনা ছড়িয়ে দেওয়ার জন্য ব্রিটেনের ইসলাম ধর্মীয় বক্তারা সরকার কর্তৃক প্রায়ই অভিযুক্ত হয়ে থাকে। এছাড়া বিশেষ ব্রিটেনের মুসলিম যুবকদের মধ্যে হত্যাস্পৃহা জাগিয়ে তোলার জন্যও সরকার তাদের দায়ী করে থাকে।
লন্ডনে বোমা হামলার পরপরই স্বরাষ্ট্র দপ্তরের মাধ্যমে প্রধান প্রধান ইসলামিক ব্রিটিশ সংগঠনগুলোকে নিয়ে গঠিত তথাকথিত প্রিভেন্টিং এক্সট্রিমিজম টুগেদারের প্রস্তাব অনুসারে মিনাব গঠন করা হয়েছে।
লন্ডন ভিত্তিক শিয়া সম্প্রদায়ের আন্তর্জাতিক প্রতিষ্ঠান আল খোয়াই ফাউন্ডেশন ছাড়াও মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি), ব্রিটিশ মুসলিম ফাউন্ডেশন (বিএমএফ), মুসলিম অ্যাসোসিয়েশন অব ব্রিটেন (এমএবি) মিনাবের অন্তর্ভুক্ত।
আন্তঃধর্মীয় সংলাপ ও অন্যান্য উপায়ে বৃহত্তর ব্রিটিশ সমাজে মুসলমানদের ব্যাপারে ইতিবাচক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এ সংগঠন দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।
