স্ত্রীর বিরুদ্ধে স্বামীর যৌতুক বিরোধী মামলা দায়ের
স্বামীর বিরুদ্ধে স্ত্রীর নয়, এবার স্ত্রীর বিরুদ্ধে স্বামী যৌতুকের মামলা দায়ের করেছেন। নগরীর সূত্রাপুর এলাকার বাসিন্দা রনি খান তার স্ত্রী, শ্বশুড় ও শ্যালকের যৌতুক দাবির অভিযোগ এনে ঢাকার সিএমএম আদালতে বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন।
মাসিক ‘সচিত্র আয়না’ নামে একটি পত্রিকার সম্পাদক ও নগরীর সূত্রাপুর এলাকার ৭ নং রুপচাঁন লেনের বাসিন্দা রনি খান তার স্ত্রী শামীমা আক্তার শিল্পী এবং শ্বশুড়ের পরিবারের সদস্যদের আসামী করে ওই মামলা দায়ের করেন।
মামলার এজাহারে রনি খান অভিযোগ করেন, চলতি বছরের ১ ফেব্র“য়ারি তার স্ত্রী এবং শ্বশুড়ের পরিবারের অন্য সদস্যরা বগুড়া শহরে পাঁচ লাখ টাকা দিয়ে বাড়ি কিনে দেওয়ার জন্য দাবি করে। তা না হলে তার স্ত্রী তার সাথে ঘরসংসার করবে না বলেও জানিয়ে দেয়।
এজাহারে তিনি আরো অভিযোগ করেন, তার স্ত্রীর এর আগেও একবার বিয়ে হয়েছিলো। কিন্তু শামীমা যৌতুকের দাবিতে তার আগের স্বামীকে হত্যা করে।
বাদির বক্তব্য শোনার পর ম্যাজিস্ট্রেট সৈয়দ মো. মুজিবুল হক বিষয়টির উপর বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।
