২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার সাংবাদিক বেলাল উদ্দিন হত্যা মামলার চার্জ গঠন

সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ বেলাল উদ্দিন হত্যা মামলার চার্জ গঠন করা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2006, 06:35 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

বৃহস্পতিবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মশিউর রহমানের এজলাসে এ চার্জ গঠন করা হয়। চার্জশিটভুক্ত ৬ জন আসামীর উপস্থিতিতে চার্জ গঠন করা হয়।

চার্জশিটভুক্ত আসামীরা হলো শিবির ক্যাডার শাহাবুদ্দিন লস্কর ধীরা, তার ব্যবসায়িক পার্টনার এখলাছুর রহমান ওরফে এখলাছ, ইকবাল হোসেন স্বাধীন, মেরাজুল ইসলাম ওরফে মিরাজ, রফিকুল ইসলাম চৌধুরী ওরফে হাসান ও ইউনুস ওরফে গদা ইউনুস।

এদের মধ্যে ধীরা ও এখলাছ হাইকোর্ট থেকে জামিন নিয়েছে। অপর চার আসামীর পক্ষে আদালতে জামিনের আবেদন জানালে তা নামঞ্জুর হয়।

প্রসঙ্গত, ২০০৫ সালের ৫ ফেব্র“য়ারি রাত সোয়া ৯টায় খুলনা প্রেসক্লাবের সামনে সন্ত্রাসীদের বোমা হামলায় সাংবাদিক বেলাল উদ্দিন গুরুতর আহত হন। ৬ ফেব্র“য়ারি তাকে ঢাকায় পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য। ১১ ফেব্র“য়ারি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান।