২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ: পর্তুগালের বিরুদ্ধে জিততে চায় মেক্সিকো

২১ জুন জার্মানির গেলসেনকারচেনে বিশ্বকাপ ফুটবলের ‘ডি’ গ্র“পের ম্যাচে মাঠে নামবে পর্তুগাল ও মেক্সিকো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2006, 11:11 AM

Updated : 26 Apr 2022, 03:45 PM

বিশ্বকাপ শিরোপা জয়ের প্রত্যাশায় জার্মানি এসেছে পর্তুগাল। বিশ্বকাপের বাছাই পর্বে অপরাজিত থাকা সাতটি দলের অন্যতম হচ্ছে পর্তুগাল। ম্যাচ প্রতি সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটিও পর্তুগিজদের।

নিজেদের প্রথম ম্যাচে এঙ্গোলাকে ১ - ০ গোলে এবং ইরানকে ২ - ০ গোলে পরাজিত করলেও পর্তুগিজ ভক্তদের মন ভরাতে পারেনি পর্তুগাল। পর্তুগালের ব্রাজিলীয় কোচ স্কোলারি, মনে করেন, বড় ব্যবধানে জিততে হলে ভাগ্যেরও কিছুটা সহায়তা লাগে।

অপরদিকে মেক্সিকো বিশ্বকাপ ফুটবলে ‘অলটাইম ডার্কহস’ নামে খ্যাত। ১২ বার বিশ্বকাপ আসরে খেললেও সেরা অর্জন ১৯৭০ ও ১৯৮৬ সালে বিশ্বকাপের কোয়ার্টার--ফাইনালে ওঠা।

তবে ১৯৭৮ সালের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের সদস্য রিকার্ডো লা ভোলপির তত্ত্বাধানে দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করার ফলে মেক্সিকো দলটি বর্তমানে শক্তিশালী ও সুসংগঠিত দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।

নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকো ৩ - ১ গোলে ইরানকে পরাজিত করলেও দ্বিতীয় ম্যাচে গোল--শূণ্য ড্র করে নবাগতের এঙ্গোলার বিরুদ্ধে। দ্বিতীয় রাউন্ডে ওঠার জন্য পর্তুগালের বিরুদ্ধে কমপক্ষে ড্র করতে হবে মেক্সিকানদের। দলের মূল স্ট্রাইকার জারেড বর্গেত্তি এই ম্যাচে দলের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।