পাবনায় হিট স্ট্রোকে ২ জনের মৃত্যু
পাবনায় প্রচণ্ড গরমের কারণে সোমবার হিট স্ট্রোকে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া অসুস্থ হয়ে পড়েছে শতাধিক লোক।
হাসপাতাল ও এলাকাবাসী সূত্র জানায়, গত তিন দিন ধরে প্রচণ্ড গরমে কয়েকশ’ লোক অসুস্থ হয়ে পড়ে।
এতে বেড়া উপজেলার কল্যাণপুর গ্রামের হোসেন মণ্ডল (৭৩) ও ফরিদপুর উপজেলার দেওভোগ গ্রামের জানু প্রামাণিকের (৫৫) মৃত্যু হয়।
গরমের কারণে অসুস্থ হয়ে শতাধিক লোক জেলার বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
