বিদ্যুৎ খাতে সল্প মেয়াদী প্রকল্পে সমস্যার সমাধান দেবে না: বিশেষজ্ঞ
বিদ্যুৎ খাতের সঙ্কট উত্তরণে সল্প মেয়াদী প্রকল্প গ্রহণ না করে দীর্ঘ মেয়াদী প্রকল্প গ্রহণ করা প্রয়োজন।
বিদ্যুৎ খাতের বিশেষজ্ঞ ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিবিএ নেতারা শনিবার ‘বিদ্যুৎ সল্পতা:সল্প সময়ের মধ্যে সঙ্কট উত্তরণ’ শীর্ষক এক সেমিনারে একথা বলেন। তারা এ খাতে দীর্ঘ মেয়াদী প্রকল্প গ্রহণের জন্য সরকারকে পরামর্শ দেন।
তারা বলেন, এখন পরীক্ষা নিরীক্ষা করার সময় নয়। সল্পমেয়াদী প্রকল্প স্বার্থান্বেশী মহলের স্বার্থকেই রক্ষা করবে।
জ্বালানি পেশাজীবী সমিতি আয়োজিত প্রকৌশলী এমকেএ আজাদের সভাপতিত্বে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
তারা রাজনৈতিক সংলাপের মাধ্যমে দীর্ঘয়োদী পরিকল্পনা প্রণয়নের কথা বলেন।
সিবিএ নেতা জাফরুল হাসান এ খাতকে অন্যান্য সাধারণ ব্যবসার সাথে যুক্ত না করার আহ্বান জানিয়ে বলেন, এ খাত সরকারের নিয়ন্ত্রণে থাকা উচিত। সিস্টেম লস নিয়ন্ত্রণ করে এর বিক্রয় ব্যবস্থাপনায় সংস্কার আনা উচিত।
তিনি বলেন, অগ্রাধিকার ভিত্তিক ২২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সাতটি প্রকল্প সরকারের হাতে থাকলেও কোনোটিই ঠিকমত এগোচ্ছে না। এগুলো আগেই যদি বাস্তবায়ন করা যেতো তাহলে বর্তমান সঙ্কট এড়ানো যেতো।
বিদ্যুৎ সচিব এএনএইচ আখতার হোসেন বলেন, এ খাতে বড় কোনো উন্নয়ন হয়নি। এখনো সরবরাহ ও ট্রান্সমিশন চ্যানেলের মধ্যে বড় ধরণের ফাঁক রয়েছে।
বিদ্যুৎ সচিব আরো বলেন, একটি কৌশলগত পরিকল্পনার মধ্য দিয়ে সল্প ও দীর্ঘ মেয়াদী প্রকল্প হাতে নেওয়া উচিত।
তিনি সিস্টেম লস কমিয়ে এ খাতের উন্নয়নে আশাবাদ ব্যক্ত করেন।
সেমিনারে অন্যান্যের মধ্যে পিডিবি চেয়ারম্যান এএনএম রিজওয়ান এবং পেট্রোবাংলার চেয়ারম্যান জামিল উদ্দিন উপস্থিত ছিলেন।
