টিকে থাকতে হলে গোল পেতে হবে ফ্রান্সকে
দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে রোববারের ম্যাচে ফ্রান্সকে অবশ্যই গোলখরা কাটিয়ে উঠতে হবে অন্যথায় আগেভাগেই বিশ্বকাপ থেকে পাততাড়ি গুটাতে হবে।
জি গ্র“পে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে গোলশুন্য ড্র করে ফ্রান্স। আট বছর আগে বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলকে হারানোর পর থেকে কোন ম্যাচই জিততে পারেনি সাবেক চ্যাম্পিয়নরা।
ফ্রান্স ২০০২ বিশ্বকাপের প্রথম পর্বেও কোন গোল তো করতেই পারেনি এমনকি এই পর্ব থেকেই তাদের বিদায় নিতে হয়। রোববারের ম্যাচে গোল করতে না পারলে বিশ্বকাপে বলিভিয়ার পাঁচ ম্যাচে গোল না করার রেকর্ডের কাছাকাছি পৌঁছে যাবে তারা।
কোচ রেমন্ড ডমিনিকের কাছেও সুইজারল্যান্ডের বিরুেেদ্ধ তার দলকে নি®প্রভ মনে হয়েছে। এখন গতিসম্পন্ন দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে উজ্জীবিত হতে হবে তাদের।
২০০২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট দক্ষিণ কোরিয়া পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২ -- ১ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে।
ফ্রেঞ্চ স্ট্রাইকার থিয়েরি অঁরি জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলাটা সহজ না হলেও জয় দরকার। তারা (কোরিয়া) গত আসরের সেমিফাইনালিস্ট, কিন্তু সুইজারল্যান্ডের মত অতটা রক্ষনাত্মক তারা নয়, ফলে তাদের বিরুদ্ধে মাঠে অনেক বেশি জায়গা পাওয়া যাবে।
এদিকে অজ্ঞাত কারণে প্রথম ম্যাচ মিস করলেও দলে ফিরছেন ফরাসি মিডফিল্ডার ফ্লোরেন্ট মালুডা। সুইজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ফ্রান্স শুধুমাত্র একজন স্ট্রাইকার- অঁরিকে নিয়ে খেললেও রোববারের ম্যাচে অঁরির সাথে আক্রমনে লুইস শাহকে দেখা যেতে পারে।
দক্ষিণ কোরিয়ার কোচ ডিক অ্যাডভোকেট ম্যাচের শুরু থেকেই স্ট্রাইকার আন জুং হোয়ানকে খেলানোর পরিকল্পনা করছেন। কারণ টোগোর বিরুদ্ধে চো জায়ে জিনের পরিবর্তে খেলতে নেমে জয়সূচক গোলটি এসেছিলো আনের পা থেকেই।
আফ্রিকার দলটির বিরুদ্ধে সমতা ফেরানো গোলদাতা লি চুন সু বলেছেন, ফ্রান্সকে নিয়ে ২০০২ এর সেমিফাইনালিস্ট দল ভীত নয়।
তিনি বলেন, ফ্রান্স দলে অনেক নামকরা ফুটবলার থাকলেও আমরা বিখ্যাত ডিফেন্ডারদের বিরুদ্ধে খ্যাতি নিয়েই খেলবো। এতে আমাদের কোন পরিবর্তন হবে না।
কাগজে কলমে ফ্রান্স দলে প্রতিভার অভাব না থাকলেও উজ্জীবিত কোরিয়ানদের বিরুদ্ধেও তাদের ভুগতে হতে পারে। কারণ চার বছর আগের আসরে পর্তুগাল, ইতালি এবং স্পেনের মত দলগুলোকে ধরাশায়ী করেই শেষ চারে পা রেখেছিলো কোরিয়ানরা।
