২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ: ব্রাজিলকে সহজে ছাড় দেবে না অস্ট্রেলিয়া

১৮ ই জুন জার্মানির মিউনিখে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল ‘এফ’ গ্র“পে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2006, 10:12 AM

Updated : 26 Apr 2022, 03:45 PM

এবারের বিশ্বকাপ আসরের শিরোপা প্রত্যাশী ও বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলের শুরুটা ভাল হয়নি। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে একটি মাত্র গোলে জয় লাভ করে ব্রাজিল।

সেই ম্যাচে রোনাল্ডো, রোনাল্ডিনহো, আদ্রিয়ানো, কাফু, কাকা, রবিনহো সকলেই খেলেছিলেন। কিন্তু কাকা ছাড়া কেউই গোলের দেখা পাননি।

রোনাল্ডো অজানা অসুখে ভুগছেন, আদ্রিয়ানো ও কাফু নিজেদের পুরনো ফর্ম ফিরে পেতে লড়াই করছেন। এই অবস্থায় ব্রাজিলীয় কোচ পেরেইরা ভক্তদের শান্ত থাকার পরামর্শ দিচ্ছেন। পেরেইরা জানান, সময় গড়ানোর সাথে সাথে সাথে ব্রাজিলীয়রা তাদের পুরনো ছন্দ ফিরে পাবে।

অন্যদিকে সকারুদের ডাচ কোচ গাস হিডিংক জানান, আমাদের হারানো কিছু নেই। ব্রাজিলীয়দের বিরুদ্ধে খেলার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত। কোচের সাথে এক মত পোষণ করেছে অস্ট্রেলিয়া দলের খেলোয়াড়রাও

জাপানের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও ৩ - ১ গোলে জয় লাভ করে অস্ট্রেলিয়া। ৩২ বছর পর বিশ্বকাপ আসরে খেলতে আসা অস্ট্রেলিয়ার আত্মবিশ্বাস তাই এখন তুঙ্গে।