বিশ্বকাপ: মেক্সিকোর বিরুদ্ধে ১০ জন নিয়ে গোল-শূণ্য ড্র করলো এঙ্গোলা
১০ জনের এঙ্গোলা শুক্রবার হ্যানোভারে শক্তিশালী মেক্সিকোর বিরুদ্ধে বিশ্বকাপের ‘ডি’ গ্র“পের ম্যাচে গোল--শূণ্য ড্র করে দারুণ নৈপুণ্য প্রদর্শন করেছে।
ম্যাচের ১০ মিনিট বাকি থাকতে এঙ্গোলার মধ্যমাঠের খেলোয়াড় আন্দ্রে মাকানগা হাত দিয়ে বল ধরার কারণে রেফারি দ্বিতীয়বার হলুদ কার্ড দেখিয়ে মাঠের বাইরে বের করে দেন।
তবে মেক্সিকোর বিরুদ্ধে যুদ্ধ বিধ্বস্ত দেশ এঙ্গোলার ক্রীড়া নৈপুণ্য অনেক দিন স্মরণীয় হয়ে থাকবে বলে ফুটবল বিশ্লেষকরা মনে করেন।
ম্যাচের শেষের দিকে মেক্সিকান অধিনায়ক রাফায়েল মার্কুইজের ভয়ংকর শট থেকে গোলের দেখা পেতে পারতো মেক্সিকো। কিন্তু এঙ্গোলার গোলরক্ষক জোয়াও রির্কাডোর সাহসী নৈপুণ্যের কারণে তা আর হয়ে উঠেনি।
ম্যাচের প্রথমেও মেক্সিকান খেলোয়াড় ওমর ব্রাভোর জোরালো শট গোলরক্ষক রিকার্ডো ফিরিয়ে দেন।
ইরানের বিরুদ্ধে দুই গোলের মালিক ওমর ব্রাভোর আরেকটি শট গোল--পোস্ট লেগে থেকে ফিরে আসে। এই ম্যাচে ইনজুরির কারণে খেলেননি মেক্সিকোর প্লে--মেকার বোরগেত্তি। বোরগেত্তি দলের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ তা এঙ্গোলার বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচে টের পেয়েছে মেক্সিকো।
এই ম্যাচ ড্র হওয়ার ফলে মেক্সিকোর কাছ থেকে এক পয়েন্ট কেড়ে নিয়ে নবাগত এঙ্গোলা বিশ্বকাপের দ্বিতীয় রাউডে ওঠার আশা টিকিয়ে রাখলো।
কার্লোস স্যালসিডো, পাভেল পার্ডো, ফ্রাংকো, মেন্ডেজ সকল মেক্সিকান খেলোয়াড়দের গোল করার প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রতিহত করেন এঙ্গোলার গোলরক্ষক রিকার্ডো।
দ্বিতীয় রাউডে উঠতে হলে ইরানের বিরুদ্ধে ম্যাচে জয় লাভ করতে হবে এঙ্গোলাকে। তবে মেক্সিকো ও পর্তুগালের মধ্যেকার ম্যাচটির উপরও এঙ্গোলার দ্বিতীয় রাউন্ডে ওঠার আশা নির্ভর করছে। মেক্সিকো সেই ম্যাচে পরাজিত হলে তবেই পরবর্তী রাউন্ডে উঠতে পারবে নবাগত এঙ্গোলা।
