আত্মবিশ্বাসী পর্তুগালের মুখোমুখি বিজিত ইরান
এবারের বিশ্বকাপ আসরের ‘ডি’ গ্র“পের নিজস্ব প্রথম খেলায় জয়লাভ করে পর্তুগাল বেশ ভালো অবস্থানে রয়েছে। জয়ে উজ্জীবিত পর্তুগাল শনিবার ফ্রাঙ্কফুর্টে ইরানের বিরুদ্ধে গ্র“পের দ্বিতীয় খেলায় জয়ের জন্যই মাঠে নামবে।
পর্তুগালের অধিনায়ক লুই ফিগো জানালেন, ইরানের বিপক্ষে তাদের খেলাটি উভয় দেশের জন্যই একধরনের ফাইনাল খেলার মতো হবে। ‘আমরা জয়লাভ করলে আসরের দ্বিতীয় রাউন্ডে আমাদের খেলা নিশ্চিন্ত হবে। আর ইরান হেরে গেলে আসর থেকে তাদের বিদায় নিতে হবে। সুতরাং উভয়ের জন্যই খেলাটি গুরুত্বপূর্ণ’ বললেন ফিগো।
প্রথম খেলায় মেক্সিকোর সাথে ৩-১ গোলের বড় ব্যবধানে হেরে যাওয়ায় পর্তুগালের সাথে ইরানের এই খেলাটিই এবারের বিশ্বকাপে ইরানের ভাগ্য নির্ধারণ করবে।
এদিকে প্রথম খেলাতে পর্তুগাল তাদের অসাধারণ নৈপুণ্য দেখাতে সমর্থ হয়েছে। এই খেলায় নবাগত এ্যাঙ্গোলা’র বিরুদ্ধে গোল পায় পর্তুগাল। ক্ষুরধার আক্রমণভাগের পাশাপাশি শক্তিশালী রক্ষণভাগও এবারের পর্তুগীজ দলের মূল অস্ত্র। সুতরাং বিজিত ইরানের বিপক্ষে শনিবারের ম্যাচটিতে পর্তুগীজ দলই ভালো করবে বলে ফুটবল বিশেষঞ্জরা মনে করছেন।
ইরানের কোচ ব্রাংকো ইভানকোভিচ জানিয়েছেন, মেক্সিকোর সাথে হেরে গিয়ে ইরান দলের মানসিক অবস্থা মোটেই ভালো নয়। তাই আগে আমাদের মানসিক অবস্থার উন্নতি ঘটাতে হবে। আরো খারাপ খবর হলো, দলের সেরা স্ট্রাইকার ও অধিনায়ক আল দাই কোমরে আঘাতের কারণে এই খেলায় মাঠে নামতে পারছেন না। সাইত্রিশ বছর বয়সী আল দাই এপর্যন্ত ১০৯ টি গোল করে সবচেয়ে বেশী আন্তর্জাতিক গোলের গোলদাতা হবার অসামান্য গৌরব অর্জন করেছেন।
পর্তুগালের মিডফিল্ডার কস্টিনহা বলেন, মেক্সিকো’র সাথে ইরানের খেলা দেখে আমরা তাদের শক্তিমত্তা সম্পর্কে জানতে পেরেছি। আক্রমণে ইরানকে বেশ ভালোই মনে হয়েছে। তবে কোচ লুই ফেলিপ স্কলারি’র প্রশংসা করে কস্টিনহো জানান, স্কলারির কাছ থেকে আমরা এমন কিছু শিখেছি যা আমাদের ইরানের বিরুদ্ধে জয়ী হতে সহায়তা করবে।
