বিশ্বকাপ মাঠে ফুটবল ভক্তদের অনুপ্রবেশ ঠেকাতে আয়োজকদের যথাসাধ্য প্রচেষ্টা
বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের দুই দিনে দু’টি ম্যাচ চলাকালে কিশোর ভক্তদের মাঠে অনুপ্রবেশের পর এ ধরনের পরিস্থিতি ঠেকাতে যথাসাধ্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিশ্বকাপ আয়োজকরা জানিয়েছেন।
বুধবার মিউনিখে তিউনিশিয়া ও সৌদি আরব মধ্যেকার ম্যাচের বিরতির সময় ১৯ বছর বয়সি এক তিউনিশিয়ান কিশোর মাঠে প্রবেশ করে।
একই ধরনের ঘটনা ঘটে ব্রাজিল ও ক্রোয়েশিয়ার মধ্যেকার ম্যাচের দিন। বার্লিন স্টেডিয়ামে ২০ বছর বয়সি এক ক্রোয়েট কিশোর ব্রাজিল ও ক্রোয়েশিয়ার মধ্যেকার ম্যাচ চলাকালে মাঠে প্রবশে করে খেলায় বিঘœ ঘটায়। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
আয়োজক কমিটির ভাইস--প্রেসিডেন্ট উল্ফগ্যাঞ্জ বলেন, “এ ধরনের ঘটনা প্রতিহত করার কোনও নিশ্চয়তা আমরা দিতে পারছি না। তবে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে”
এদিকে বিশ্ব ফুটবল পরিচালনা পর্ষদ ফিফা’র মুখপাত্র মার্কুস সিগ্লের বলেন, “বিশ্বকাপ ফুটবল সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের বিষয়ে জার্মানদের সাধ্যমত প্রচেষ্টা দেখে আমরা সন্তুষ্ট।”
