২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাঙের কবলে ইউক্রেনের ফুটবলাররা

লিপজিগ (জার্মানি), জুন ১৪ (বিডিনিউজ)- ইউক্রেনের বিশ্বকাপ স্কোয়াডের খেলোয়াড়দের এখন নির্ঘুম রাত কাটছে। তাদের অভিযোগ, হোটেলের পার্শ্ববর্তী লেকের ব্যাঙগুলো তাদের ঘুমে বড়ই ব্যাঘাত ঘটাচ্ছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2006, 05:14 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

 ডিফেন্ডার ভ­াদিস্লাভ ভাসচুয়েক স্পোর্টস নিউজপোপার সোভেতস্কিকে বলেন, লেকের পাশের ব্যাঙগুলোর ডাক আমাদের ঘুমাতে দিচ্ছে না। বুধবার রাতে এইচ গ্র“পে স্পেনের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ।

তবে হোটেল ম্যানেজার হাটমার্ট প্রিল বলেছেন, এখনো আমরা খেলেয়াড়দের কাছ থেকে কোনো অভিযোগ পাইনি।

তিনি বলেন, প্রাকৃতিকভাবেই সেখানে ব্যাঙ রয়েছে একথা সত্যি। কিন্তু খেলোয়াড়দের কোনো সমস্যা হলে তা আমরা জানতাম।