২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাঁ ফন্টেইন: কেউই আমার রেকর্ড ছুঁতে পারবে না

জাঁ ফন্টেইন মনে করেন এক বিশ্বকাপে তার গড়া ১৩ গোলের রেকর্ড কেউ কখনো ছুঁতে পারবে না ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2006, 06:59 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

১৯৫৮ সালের বিশ্বকাপে ফ্রান্স দলে শেষ মুহূর্তে অন্তর্ভক্ত হয়ে জাঁ ফন্টেইন এ রেকর্ড করতে মাত্র ছয়টি ম্যাচ খেলেন । পশ্চিম জামার্নির গার্ড মুলার ১৯৭০ সালে অনুষ্ঠিত বিশ্বকাপে ১০ গোল করে ফন্টেইনের পরেই অবস্থান করছেন।

ফন্টেইন বলেন, আমার রেকর্ড ভাঙ্গা কখনো সম্ভব হবে বলে আমি মনে করি না। আর এটা কাউকে করতে হলে তাকে অনেক বেশি পরিশ্্রম করতে হবে। সাত ম্যাচের প্্রত্যেকটিতে অন্তত দুটো করে গোল করতে হবে, তাই নয় কি?

সুইডেনে অনুষ্ঠিত ১৯৫৮ সালের বিশ্বকাপের পূর্বে মরক্কান বংশোদ্ভূত ফন্টেইনকে খুব কম লোকই চিনতেন।            

ফন্টেইন মনে করেন, তার ওই সাফল্যের পেছনে তার ব্যাপারে ফ্্রান্স ফেডারেশনের উদাসীনতা ও স্বীকৃতির অভাবই দারুন কাজ করেছে ।

তিনি বলেন, প্রতিপক্ষের গোলরক্ষকের মুখোমুখি দাঁড়িয়ে আমি কখনোই চিন্তা করতাম না পরবর্তীতে কি করতে হবে, কেননা আমি জানতাম আমি গোল করবো ।

তিনি আরো বলেন, তুমি তখনই সেটা করতে পারবে যদি নিজেকে কোনো প্রশ্ন না করো।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পশ্চিম জামার্নির বিপক্ষে ফন্টেইনের গোল সংখ্যা পাঁচটি হতে পারতো, কিন্তু পেনাণ্টি নিতে অস্বীকৃতি জানানোয় তাকে চার গোল করেই সন্তুষ্ট থাকতে হয় ।

ওই বিশ্বকাপের সেমিফাইনালে ফন্টেইনের ফ্রান্স পেলে’র ব্্রাজিলের কাছে ৫ - ২ গোলে হেরে বিদায় নেয়।