সারা দেশে আড়াই কোটি শিশুকে পোলিও ভ্যাকসিন খাওয়ানো হয়েছে
বিস্ফোরণোন্মুখ রাজনৈতিক পরিস্থিতি সত্ত্বেও রোববার সারা দেশে পাঁচ বছরের নিচে আড়াই কোটি শিশুকে পোলিও ভ্যাকসিন খাওয়ানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, পোলিও ভ্যাকসিন খাওয়ানোর কাজে সারা দেশে পাঁচ লাখেরও বেশি স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক অংশ নেন।
বিরোধী দলের অবরোধ কর্মসূচিতে পুলিশ ও বিরোধী দলের মধ্যকার সংঘর্ষের ফলে রাজধানীর মগবাজারসহ বেশ কিছু এলাকায় পোলিও ভ্যাকসিন প্রদান কার্যক্রম ব্যাহত হয়। অবরোধ সত্ত্বেও ঢাকা সিটি করপোরেশনের টিকাকেন্দ্রগুলোতে শিশুদের নিয়ে ভিড় জমান অভিভাবকরা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গোলাম কিবরিয়া বিডিনিউজকে বলেন, টিকা প্রদান কর্মসূচি নির্বিঘেœ সম্পন্ন হয়েছে। কোথাও থেকে কোনও অপ্রীতিকর ঘটনার সংবাদ তারা পাননি।
সারা দেশের এক লাখ ২০ হাজার কেন্দ্রে পোলিও টিকার পাশাপাশি শিশুদের ভিটামিন ই এবং কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র জানায়, দেশ থেকে পোলিও নির্মূলের জন্য তিন ধাপের একটি কর্মসূচি নেওয়া হয়। এটিই ছিল তৃতীয় পর্যায়। এর আগে গত ১৬ এপ্রিল প্রথম পর্যায় এবং ১৩ মে দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি সফল করা হয়। তিন পর্যায়ে মোট ২ কোটি শিশুকে পোলিও ভ্যাকসিন প্রদান করা হয়েছে।
‘পোলিও মুক্ত বিশ্ব’ ক্যাম্পেইনের সহায়তায় সরকার এ কর্মসূচি হাতে নেয়। ইউনিসেফ, রোটারি ইন্টারন্যাশনাল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউটিও) এবং ইউএস সেন্টার ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এ কর্মসূচি সফল করার ক্ষেত্রে সরাসরি সহযোগিতা প্রদান করেছে।
১৯৯৫ থেকে ২০০৪ সাল পর্যন্ত বাংলাদেশে পোলিও ভ্যাকসিন প্রদান অভিযানে ইউনিসেফ এবং ডব্লিউটিও সহযোগিতা করে। ২০০০ সালে সর্বশেষ পোলিও আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে।
চাঁদপুরের রহিমা আক্তারের পোলিও আক্রান্ত হওয়ার ফলে বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণার চূড়ান্ত পদক্ষেপ শেষ পর্যন্ত ব্যাহত হয়। নয বছর বয়সী শিশু রহিমা সম্প্রতি পি ওয়ান পোলিও ভাইরাস আক্রান্ত হয়ে বিকলাঙ্গ হয়ে যায়।
রহিমা কীভাবে আক্রান্ত হয়েছে তা জানা যায়নি। তবে প্রতিবেশী দেশ ভারতে পি ওয়ান পোলিও ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। ডব্লিউটিও’র এক হিসেবে দেখা যায়, বিশ্বে গত বছর এক লাখ ৮শ’ ৮০ জন মানুষ পোলিও আক্রান্ত হয়েছে।
