বুড়িগঙ্গায় নৌকা ডুবি: একই পরিবারের দুজন নিহত
কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায় বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবির ঘটনায় শনিবার একই পরিবারের দুজন পানিতে ডুবে নিহত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে একটি ট্রলারের ধাক্কায় একই পরিবারের মা, দুই মেয়ে ও এক শিশু পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা মৃত অবস্থায় দুই বোন সেলিনা (৩৫) ও জামিলাকে (৩২) উদ্ধার করে।
তারা একই সঙ্গে সেলিনার ১০ বছরের শিশু কন্যা সখিনাকে অচেতন অবস্থায় উদ্ধার করলেও নিহতদের অজ্ঞাত পরিচয়ের মা পানিতে ভেসে গেছে বলে জানা যায়।
শিশুটিকে স্থানীয় মালঞ্চ স্বাস্থ্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ নিহতদের লাশ ময়না তদন্তের জন্য মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করে।
জানা যায়, নিহতদের গ্রামের বাড়ি কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের বটতলী এলাকায়।
