'ডি' গ্রুপে ইরান-মেক্সিকো, এঙ্গোলা-পর্তুগাল, 'সি' গ্রুপে সার্বিয়া ও মন্টেনেগ্রো-নেদারল্যান্ড মুখোমুখি
ন্যুরেমবার্গে ১১ জুন ‘ডি’ গ্র“পের ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো এবং এশিয়ার ফুটবল শক্তি ইরান।
মেক্সিকো দল বিশ্বকাপ ফুটবল আসরে ‘আলটাইম ডার্কহর্স’ নামে পরিচিত। ১২ টি বিশ্বকাপ আসরের চূড়ান্ত পর্বে অংশ নিলেও ১৯৭০ ও ১৯৮৬ সালের বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার--ফাইনাল পর্যন্ত ওঠাটাই তাদের সেরা সাফল্য। ১৯৭৮ সালে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের সদস্য রিকাডো লা ভোলপির তত্ত্বাবধানে দীর্ঘদির ধরে কঠোর পরিশ্রম করার ফলে মেক্সিকো দলটি বর্তমানে বেশ সুসংগঠিত। তবে বিশ্বকাপ আসরে কোন দলকে আন্ডারডগ বলতে নারাজ মেক্সিকো। ইংলিশ ক্লাব বোলটন ওয়ান্ডারার্সে খেলা জারেড বর্গেত্তি, রার্সেলোনার মিডফিল্ডার রাফায়েল মার্কুইজ যদি তাদের ছন্দময় খেলাটি উপহার দিতে পারেন তাহলে গ্র“প পর্ব অতিক্রম করা কঠিন হবে না মেক্সিকোর।
বিশ্বকাপ ফুটবল আসরের চূড়ান্ত পর্বে এবার নিয়ে তৃতীয়বার অংশ নিচ্ছে ইরান। ১৯৭৮ ও ১৯৯৮ সালের বিশ্বকাপ খেলা ইরানিরা এ পর্যন্ত সেরা সাফল্য পেয়েছেন ৯৮’র বিশ্বকাপে। সেবার মর্যাদার লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে ২--১ গোলে হারিয়েছিল ইরান। বাছাই পর্বের ১২ টি ম্যাচের মধ্যে ৯ টিতেই জয় পেয়েছে ইরানিরা।
কোলনে একই দিনে নবাগত আফ্রিকান দল এঙ্গোলা মুখোমুখি হবে ইউরোপের প্রতিষ্ঠিত ফুটবল শক্তি পর্তুগালের।
দু’বছর আগে নিজেদের মাটিতে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ আসরে গ্রিসের কাছে গোল্ডেন গোলে হারার পর এ পর্যন্ত কোনও ম্যাচে পরাজিত হয় পর্তুগিজরা। বাছাই পর্বের ম্যাচগুলোতে তারা অপরাজিতই থেকেছেন। ক্রিস্টিয়ানো রোনাল্ডো, পাউলেতা এগার, ফিগোদের নিয়ে ব্রাজিলীয় কোচ স্কলারি বেশ ভালভাবেই নিজেদের প্রস্তুত করেছেন।
পশ্চিম আফ্রিকার দেশ এঙ্গোলা এবারই প্রথম বিশ্বকাপ আসরে অংশ নিচ্ছে। বিশ্বকাপ বাছাই পর্বে রুয়ান্ডাকে ১--০ গোলে হারানোর সঙ্গে সঙ্গে সারা দেশ উল্লাসে ফেটে পড়ে। বিশ্বকাপ আসরের চূড়ান্ত পর্বে এঙ্গোলা দলকে নিয়ে যাওয়ার কারণে কোচ লুইচ বি অলিভেইরা গনজালভেজ এখন দেশটির জাতীয় বীর উপাধি পেয়েছেন। বিশ্বকাপ আসরে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি ভাল খেলা উপহার দেওয়াই এঙ্গোলার লক্ষ্য।
লিপজিগে মার্কো ভ্যান বাস্তেনের নেদারল্যান্ড মোকাবেলা করবে আরেক নবাগত দল সার্বিয়া ও মন্টেনেগ্রোর।
কোচ ভ্যান বাস্তেনের শুধু একটাই অতৃপ্তি। আর তা হচ্ছে বিশ্বকাপ শিরোপা জিততে না পারা। খেলোয়াড় হিসেবে পারেননি। তাই কোচ হিসেবে দেশের পক্ষে বিশ্বকাপ ট্রফি জিততে বদ্ধপরিকর বাস্তেন। তবে ‘সি’ গ্র“পে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিরুদ্ধে লড়াইটা ভালই জমবে বলে মনে করেন টোটাল ফুটবলের খ্যাত নেদারল্যান্ড দলের কোচ বাস্তেন।
অপরদিকে পরাজয় কাকে বলে, তা ভুলতে বসেছে সার্বিয়া ও মন্টেনেগ্রো। ২০০৩ সালে ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে আজারবাইজানের কাছে হেরে যাওয়ার পর থেকে এ পর্যন্ত অপরাজিত রয়েছে ইউরোপের এই নবাগত দলটি। সাবেক যুগোস্লাভিয়া বিশ্বকাপ আসরে ৯ বার অংশ গ্রহণ করে। দ্বিতীয় রাউন্ডে উঠে দু’বার। পরবর্তীতে যুগোস্লাভিয়া ভেঙ্গে সার্বিয়া ও মন্টেনেগ্রো রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
