২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলার সময় বিদ্যুত না থাকায় বিদ্যুত অফিস, বাস ভাংচুর

মুন্সীগঞ্জে শুক্রবার রাতে বিশ্বকাপ ফুটবল খেলা চলাকালীন সময়ে বিদ্যুত চলে যাওয়ায় বিক্ষুদ্ধ জনতা লৌহজং মাওয়া বিদ্যুত অফিস ভাংচুর করে। এসময় কয়েকটি বাস ভাংচুরের ঘটনাও ঘটে এবং বিক্ষুদ্ধ জনতা ঢাকা-মাওয়া মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2006, 09:12 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী খেলা শুরু হওয়া মাত্রই মুন্সীগঞ্জে বিদ্যুত চলে যায়। এতে বিক্ষুদ্ধ ফুটবল প্রেমীরা রাস্তায় নেমে আসে এবং ব্যাপক ভাংচুর চালায়। রাত প্রায় ১১টার দিকে বিদ্যুত আসায় জনতা ঘরে ফিরে যায়।

এছাড়া, মুন্সীগঞ্জের বালিগাঁও, সিরাজদিখান, শ্রীনগর, টঙ্গীবাড়ী ও লৌহজং এলাকার মানুষও বিদ্যুত না থাকায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখা থেকে বঞ্চিত হয়।