টঙ্গীতে অগ্নিকাণ্ডে গার্মেন্টসের গোডাউন ও বসতঘর ভস্মিভূত
টঙ্গীর আমতলীতে শুক্রবার দুপুরে স্থানীয় নারায়ণ গার্মেন্টস ঝুটের গোডাউন ও পার্শ্ববর্তী চারটি ঝুপড়ি ঘর আগুনে পুড়ে গেছে।
স্থানীয় সূত্র জানায়, আমতলীতে রেললাইনের পাশের একটি ঝুপড়ি ঘর থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পার্শ্ববর্তী তিনটি ঘর ও ঝুটের গোডাউনে ছড়িয়ে পড়ে।
টঙ্গী ফায়ার স্টেশন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
