২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১ জুন ভিটামিন এ প্লাস’র প্রচারাভিযান

দেশে ভিটামিন ‘এ’র ঘাটতি পূরণ ও পোলিও মুক্ত দেশ গড়ার লক্ষ্যে ১১ জুন জাতীয় টিকা দিবসের অংশ হিসেবে দিনব্যাপী “ভিটামিন এ প্লাস” প্রচারাভিযান কার্যক্রম পরিচালিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2006, 06:15 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

জাতীয় প্রেসক্লাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. খন্দকার মোশারফ হোসেন শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, অন্ধত্ব, রাতকানা রোগ, অপুষ্টি ও পোলিও রোগ প্রতিরোধের জন্যে দেশের সকল শিশুকে ভিটামিন এ, ক্রিমির ট্যাবলেট ও পোলিও ভ্যাক্সিন প্রদান এ প্রচারাভিযানের মধ্যে থাকবে।

মন্ত্রী জানান, ১৩তম টিকা দিবসের তৃতীয় পর্যায়ে এক থেকে পাঁচ বছরে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল, দুই থেকে পাঁচ বছরের শিশুদের ক্রিমি প্রতিরোধ ট্যাবলেট এবং পাঁচ বছর বয়স পর্যন্ত সকল শিশুকে পোলিও টিকা খাওয়াওনো এবং ভিটামিন এ জাতীয় খাদ্য গ্রহণ ও উৎপাদন বৃদ্ধির পুষ্টিবিষয়ক জ্ঞান দান এই কার্যক্রমের মধ্যে থাকবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব আমিনুল ইসলাম ভুঁইয়া ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক শাহাদাত হোসেন।