২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালী, নরসিংদী ও শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটায় নিহত ৭, আহত ২০

নোয়াখালী, নরসিংদী ও শেরপুরে শুক্রবার সড়ক দুর্ঘটনায় কমপক্ষে সাত জন নিহত ও ২০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নোয়াখাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2006, 04:50 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

বিডিনিউজ নোয়াখালী প্রতিনিধি জানান, জেলার সেনবাগে চৌমুহনী--ফেনী সড়কের অচিন ফকিরের মাজারের সামনে শুক্রবার সকালে শ্রমিকবাহী একটি ট্রাক উল্টে চালকসহ চার শ্রমিক নিহত ও ১১জন আহত হয়।

নিহতরা হলো- আবদুল মতিন (৩৮), আবুল হাশেম (১৮), ফারুক (২৫) ও অজ্ঞাত ট্রাক চালক।

সেনবাগ থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭টার দিকে চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী শ্রমিক বোঝাই ট্রাকটি বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এবং দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে ট্রাক চালকসহ চারজন শ্রমিক নিহত হয়।

এছাড়া ১১জন শ্রমিক গুরুতর আহত হয়। তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতাল, সেনবাগ ও দাগনভূঁইয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নরসিংদী প্রতিনিধি জানান, ঢাকা সিলেট মহা-সড়কের নরসিংদী সদর উপজেলার ভাগদী নামক স্থানে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে যাত্রীবাহি একটি বাস (ঢাকা-চ-৩৬০৪) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গোসাই দাসী (৬০) নিহত হয় এবং আহত হয় আরও নয়জন যাত্রী। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে নরসিংদী সগর হাসপাতাল মর্গে পাঠায়।

শেরপুর প্রতিনিধি জানান, দুপুর পৌনে ১টার দিকে শেরপুর--ঝিনাইগাতী সড়কের শেরপুর সদর উপজেলার সুলতানপুর এলাকায় শেরপুরগামী একটি দ্রুতগামী ট্রাক একটি রিক্সাটাকে ধাক্কা দিলে এর যাত্রী ফাতেমা বেগম ঘটনাস্থলেই এবং তার শিশু কন্যা আলপনা গুরুতর আহত অবস্থায় জেলা হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়।