মাদক বিরোধী সংস্থার আইন পুরোপুরি মেনে চলবে ফিফা
বিশ্ব ফুটবল পরিচালনা পর্ষদ ফিফা মাদক বিরোধী সংস্থার আইন পুরোপুরি মেনে চলতে রাজি হয়েছে বলে জানান ফিফা প্রেসিডেন্ট সেফ ব্লাটার।
ফিফা’র ৫৬ তম সভায় ১৯৯ বনাম ২ ভোটে সিদ্ধান্তটি গৃহীত হওয়ার পর ফিফা প্রেসিডেন্ট এই তথ্য জানান। এ সময় আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট জ্যাক রজ্জিও উপস্থিতি ছিলেন।
এত দিন পর্যন্ত ফিফা’ই একমাত্র ক্রীড়া পরিচালনা পর্ষদ ছিল যারা মাদক বিরোধী আইনটি গ্রহণ করতে অস্বীকৃতি প্রকাশ করে আসছিল।
ব্লাটার বলেন, “আমি আনন্দের সাথে জানাচ্ছি, আমরা এখন থেকে মাদক বিরোধী সংস্থার আইন মেনে চলবো।”
