সংসদ অধিবেশন ১১ জুন পর্যন্ত মুলতবি ঘোষণা
জাতীয় সংসদে ২০০৬-০৭ অর্থবছরের বাজেট পেশ করার পর বাজেট অধিবেশন ১১ জুন পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।
ভারপ্্রাপ্ত স্পিকার আখতার হামিদ সিদ্দিকী এ মুলতবির ঘোষণা দেন।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান তার এক ঘন্টা ৫০ মিনিটের বাজেট বতৃতা শেষ করার পর বৃহস্পতিবার বিকেল ৫টা ১০ মিনিটে এ মুলতবির ঘোষণা দেন।
১১ জুন বিকেল ৫ টা ১৫ মিনিটে অধিবেশন ফের শুরু হবে।
