মুন্সীগঞ্জে পদ্মার ভাঙ্গনে পাউবো’র নির্মাণাধীন বাঁধ হুমকির সম্মুখিন
মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল ও গারুরগাঁও-এ পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন ৪৮০ মিটার বাঁধ গত দু’দিনে পদ্মার ভয়াবহ ভাঙ্গনে হুমকির সম্মুখিন। বঁ^াধের কাজ ৭০-৭৫ শতাংশ সম্পন্ন হয়েছে মাত্র। ইতোমধ্যে নির্মাণাধীন বাঁধটির একাংশের পাথরও সরে গেছে।
এলাকাবাসী জানায়, গত দু’দিনে হাসাইল ও গারুরগাঁও এলাকার প্রায় ১৫ থেকে ২০টি বসত বাড়ি ও বি¯তৃর্ণ ফসলী জমি পদ্মা গর্ভে বিলীন হয়ে গেছে এবং হাসাইল, গারুরগাও, ভরাকর, নোয়াদ্দা ও বিদুরাইল গ্রাম এখন হুমকির মুখে।
ফলে, পদ্মা তীরের লোকজন বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে।
এলাকাবাসী অভিযোগে জানায়, বর্ষা শুরুর আগে এই বাঁধের কাজ সম্পন্ন করা গেলে নদীর ভাঙ্গন থেকে রক্ষা পাওয়া যেতো।
এ ব্যাপারে উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল আউয়াল বিডিনিউজকে জানান, নির্মাণাধীণ বাঁধ এলাকা রক্ষার আপ্রাণ চেষ্টা চলছে।
