পাবনায় জাম পারার অপরাধে ২ শিশুকে কুপিয়ে হত্যা: গণপিটুনিতে ঘাতক নিহত
পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরা গ্রামে মঙ্গলবার জাম পারার অপরাধে দুই শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরে গণপিটুনিতে ঘাতকও নিহত হয়েছে।
নিহতরা হলো - নাগডেমরা গ্রামের আকতার আলীর ছেলে রাসেল (৯), সোহেল বিশ্বাস (১০) ও একই গ্রামের আশু কর্মকারের ছেলে স্বপন কর্মকার (৩২)।
পুলিশ জানায়, বেলা ১১টার দিকে রাসেল ও সোহেল জাম পারতে গেলে গাছের মালিক স্বপন কর্মকার তাদেরকে দা দিয়ে নৃশংসভাবে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই রাসেল নিহত হয়। গুরুতর আহত রাসেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় সে মারা যায়।
এ খবর ছড়িয়ে পড়লে এলাকার বিক্ষুব্ধ জনতা স্বপনকে আটক করে গণপিটুনি দেয়। পরে বিকেলে সে মারা যায়।
