আওয়ামী লীগ বুধবার ৬ দফা দাবি দিবস পালন করবে
আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন বুধবার ঐতিহাসিক ছয় দফা দাবি দিবস পালন করবে। প্রধান বিরোধী দল আওয়ামী লীগ দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
সকাল সাড়ে ৫টায় দেশের সকল দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন কর্মসূচির মধ্যে দিয়ে দিনের কার্যক্রম শুরু হবে।
সকাল ৮টায় ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করা হবে।
বিকেলে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনষ্টিউিশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।
আওয়ামী লীগ সভানেত্রী এবং বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সভাপতিত্বে ওই সভায় জাতীয় নেতৃবৃন্দ এবং বুদ্ধিজীবীরা উপস্থিত থাকবেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি দলের সকল নেতা কর্মী, সমর্থক এবং এর সহযোগী সংগঠনগুলোকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের আহ্বান জানিয়েছেন।
