কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৩
কিশোরগঞ্জে সোমবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ১৩জন আহত হয়েছে। সূত্র জানায়, কিশোরগঞ্জ--ভৈারব সড়কের পিরোজেপুর পয়েন্টে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস একজন পথচারিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের নাম রেনু মিয়া (৩৫)। তার বাড়ি বাজিতপুর উপজেলার মুন্সীকান্দা গ্রামে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটি ভাংচুর করে। পুলিশ বাসের চালক মজনু মিয়াকে আটক করেছে।
অপর দুর্ঘটনায় একটি ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে একজন নিহত ও ১৩ জন আহত হয়।
নিহতের নাম সিরাজ মিয়া (৩৫)।
আহতদের মধ্যে তিনজনকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে যায়।
