লক্ষ্মীপুরে পুকুরে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু
লক্ষ্মীপুর জেলার রায়পুরে সোমবার দুপুরে পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা হলো- উপজেলার বামনী গ্রামের মোহাম্মদ শাহজানের মেয়ে স্বর্ণালী (৬) ও ছেলে রবিউল ইসলাম (৩)।
স্থানীয় সূত্র জানায়, দুপুর প্রায় ১২টার দিকে নিজেদের পুকুরে ছোট ভাই রবিউল পড়ে গেলে তাকে উদ্ধার করতে স্বর্ণালী পুকুরে নামলে পানিতে ডুবে দু’জনেরই মৃত্যু হয়।
