ইংল্যান্ড দল বিশ্বকাপ শিরোপা ঘরে আনবে: প্রিন্স উইলিয়ামস
ব্রিটেনের প্রিন্স উইলিয়ামসের কাছে ইংল্যান্ড ফুটবল দল জার্মানি থেকে ২০০৬ সালের বিশ্বকাপ শিরোপা ঘরে আনার প্রতিশ্র“তি দিয়েছে। ইংল্যান্ড ফুটবল দলের প্রশিক্ষণ শিবিরে সৌভাগ্য বার্তা জানাতে যাবার পর প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়না জ্যেষ্ঠ পুত্রকে এই প্রতিশ্র“তি দেওয়া হয়।
ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের প্রশিক্ষণ শিবির ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যারিংটন মাঠে প্রিন্স উইলিয়ামস হঠাৎ উপস্থিত হয়ে দলের ম্যানেজার সভেন গোরান এরিকসন ও ফুটবলারদের সাথে মিলিত হন।
প্রিন্স চার্লসের জ্যেষ্ঠ সন্তান উইলিয়ামস জানান, এরিকসনের তত্ত্বাবধানে ইংল্যান্ড দল বিশ্বকাপ আসরে ভাল করবে বলে তিনি বিশ্বাস করেন।
তবে তিনি দলের কাছে আবেদন করেছেন, তারা যেন ম্যাচের নির্ধারিত সময়ের মধ্যেই ফলাফল নিশ্চিত করে যাতে করে পেনাল্টিতে ম্যাচের ফলাফল নির্ণেয় করতে না হয়।
বিগত পাঁচটি গুরুত্বপূর্ণ প্রতিযোগীতার মধ্যে তিনটিতেই পেনাল্টির ফলাফলের কারণে ইংল্যান্ড দল বাদ পড়ে যায়। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
উইলিয়ামস বলেন, “আমি নিজে তাদের কাছে সৌভাগ্য বার্তা পৌঁছানোর জন্য গিয়েছিলাম। আমি তাদের মঙ্গল কামনা করি এবং আমাদের জন্য বিশ্বকাপ শিরোপা ঘরে আনতে বলি। তারা আমাকে বিশ্বকাপ শিরোপা ইংল্যান্ডে ফিরিয়ে আনার প্রতিশ্র“তি দিয়েছে।”
তিনি আরও বলেন, “আমি নিশ্চিত বিশ্বকাপ আসরে তারা খুব ভাল করবে। ইংল্যান্ডের ফুটবল ভক্তরা বিশ্বকাপ ফুটবল দেখতে জার্মানি যাবে এবং নিজ দলকে সমর্থন করে তাদের উৎসাহ বৃদ্ধি করবে।”
এদিকে প্রিন্স উইলিয়ামস ইনজুরিতে আক্রান্ত ইংল্যান্ড দলের প্রতিভাবান তরুণ স্ট্রাইকার ওয়েন রুনির সাথেও কথা বলেন।
৫ জুন ইংল্যান্ড দল জার্মানির উদ্দেশে রওনা হবে। আশা করা হচ্ছে, ১০ জুন ইংল্যান্ড ও প্যরাগুয়ের মধ্যেকার ম্যাচটি দেখতে জার্মানি যাবেন প্রিন্স উইলিয়ামস।
