রেকর্ড পরিমাণ অর্থের বিনিময়ে চেলসিতে যোগ দিলেন শিবচেঙ্কো
ইউক্রেনের তারকা স্ট্রাইকার আন্দ্রে শিভচেঙ্কোকে ইটালিয়ান ক্লাব এসি মিলানের কাছ থেকে রেকর্ড পরিমাণ ৩০ মিলিয়ন ডলারের বিনিময়ে চার বছরের জন্য দলভুক্ত করেছে ইংলিশ ক্লাব চেলসি।
চেলসির সাথে চুক্তি হওয়ার পর ২৯ বছর বয়স্ক শিভচেঙ্কো চেলসির ওয়েবসাইটের মাধ্যমে জানান, “আমি চ্যালেঞ্জ গ্রহণ করার জন্যই এখানে এসেছি। ইংলিশ প্রিমিরা লিগে অংশ নেওয়া আসলেই একটি রোমাঞ্চকর বিষয়। আমি বড় ক্লাব থেকে অপর বড় চ্যাম্পিয়ন ক্লাবে যোগ দিলাম।”
শিভচেঙ্কো গত সপ্তাহে পারিবারিক কারণে ইটালিয়ান ক্লাব এসি মিলান ত্যাগ করার ঘোষণা দেন। শিভচেঙ্কোর ছেলে জর্ডানকে ব্রিটেনে বড়ো হয়ে উঠার সুযোগ করে দেওয়া জন্য স্ত্রীর পরামর্শেই তিনি চেলসিতে যোগদান করলেন বলে অনেকে মনে করছেন।
ইউরোপীয় কাপ আসরে সর্বোচ্চ ৫২ টি গোলদাতা হচ্ছেন আন্দ্রে শিভচেঙ্কো।
১৪ মে জার্মানির লিপজিগে বিশ্বকাপ ফুটবলের ‘জি’ গ্র“পে ইউক্রেন নিজেদের প্রথম ম্যাচে স্পেনের মুখোমুখি হবে।
