২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ অধিদপ্তরে অবৈধ পোস্টিংয়ের অভিযোগে ক্ষোভ

পরিবেশ অধিদপ্তরের এক পরিচালকের পোস্টিং নিয়ে মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেছেন।  তারা বুধবার অভিযোগ করেন, অবৈধভাবে এই পোস্টিং দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2006, 08:07 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মহাপরিচালক ড. খন্দকার রাশেদুল হক ৩০ মে এক অফিস আদেশে মোহাম্মদ আব্দুল ওয়াজেদকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক পদে যোগদানের নির্দেশ দেন। মাত্র একদিন আগে ২৯ মে আব্দুল ওয়াজেদ পরিবেশ অধিদপ্তরের পরিচালক পদে যোগ দিয়েছিলেন।

তারা বলেন, সরকারি নিয়মমানুযায়ী প্রথম শ্রেণীর কোনো কর্মকর্তার দপ্তর পরিবর্তন করতে মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন।

সূত্র জানায়, মহাপরিচালকের অফিস আদেশের কপিটি পরিবেশ ও বন মন্ত্রণালয় পাঠানো হলে মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ চৌধুরী তা প্রত্যাখ্যান করেন।

এব্যাপারে মহাপরিচালকের সাথে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে অসম্মতি জানান।