২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

মানব জীবনকে সকল প্রকার তামাকজাত দ্রব্যের অভিশাপ থেকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বুধবার ‘বিশ্ব তামাক মুক্ত দিবস ২০০৬’ পালিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2006, 12:35 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

মানবজীবনের জন্যে মারাত্মক ক্ষতিকর তামাকজাত দ্রব্যের অস্তিত্ব সম্পর্কে জনগণকে সচেতন করে তোলার মাধ্যমে তামাকজাত পণ্য নিয়ন্ত্রণে সরকার ও বিভিন্ন দেশকে উৎসাহিত করার লক্ষ্যে এবার পালিত হয় বিশ্ব তামাক মুক্ত দিবস। 

এবারের বিশ্ব তামাকমুক্ত দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘যেকোনও ছদ্মবেশেই হোক না কেন তামাক ভয়ঙ্কর’।

বিশ্ব^ স্বাস্থ্য সংস্থা (হু)’র সদস্য হিসেবে বাংলাদেশ ‘ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইন ২০০৫’ নামের একটি আইন গত বছরের ১৩ মার্চ বাস্তবায়ন করে। এ আইনে সিনেমা, টেলিভিশন, রেডিও, ম্যাগাজিন, পুস্তক, খবরের কাগজে ধূমপানের বা তামাকজাত পণ্যের বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়।

দ-ের বিধান রেখে নতুন আইনে জনসমক্ষে এবং যানবাহনেও ধূমপান নিষিদ্ধ করা হয়।

তামাকবিরোধী প্রতিষ্ঠানগুলো দিবসটি উপলক্ষ্যে র‌্যালি, সেমিনার ও লোক সঙ্গীত পরিবেশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। এর মধ্যে রয়েছে তামাকজাত পণ্য বিরোধী জোট (এটিপি), হু, আধুনিক, সিএটি, লাইফ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা ভাষা ক্লাব,সমন্বির মানব উন্নয়ন সমিতি, হামদর্দ ইত্যাদি।

হামদর্দ রাজধানীর শিশু একাডেমি চত্তর থেকে একটি র‌্যালী বের করে যা জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। জাতীয় অধ্যাপক ড. নূরুল ইসলাম এ উপলক্ষে বক্তব্য রাখেন। এছাড়াও আলোচনায় অংশ নেন দৈনিক ইন্ডিপেন্ডেন্ট এর সম্পাদক মাহবুবুল আলম, সিএট’র প্রেসিডেন্ট ও ইউএনবি’র চেয়ারম্যান আমানুল্লাহ খান প্রমুখ।