২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনার ওসিকে স্ট্যান্ড রিলিজ

নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামিউল আলমকে দুর্নীতির দায়ে মঙ্গলবার রাতে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে বলে পুলিশ সূত্র জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2006, 07:01 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, স্বারাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের নিজ জেলা শহর নেত্রকোনার আইন--শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে তাকে সরিয়ে নেয়া হয়।

এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন সময় নিরীহ লোকজনকে গ্রেপ্তার, মিথ্যা মামলা দায়ের করে উৎকচ আদায়, মাদক দ্রব্য ব্যবসায়ী সিন্ডিকেটের কাছ থেকে বখরা আদায়েরও অভিযোগ রয়েছে।