২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বজ্রপাতে ৪ জন নিহত

সাতক্ষীরার শ্যামনগর ও দেবহাটা উপজেলায় সোমবার রাতে বজ্রপাতে চারজন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আইয়ুব আলীর মেয়ে আঞ্জুয়ারা (১৮) সোমবার রাতে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয়।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2006, 06:42 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

অন্যদিকে রমজান নগর ইউনিয়নের হেতালখালী গ্রামের আরশাদ আলীর স্ত্রী মনোয়ারা এবং তার পুত্রবধূ সালমা খাতুন সোমবার রাতে গৃহস্থালি কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয়।

অপর ঘটনায় দেবহাটা উপজেলার বদরতলা গ্রামে বজ্রপাতের আঘাতে একজন নিহত হয়েছে বলে জানা গেছে। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।