২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব তামাক মুক্ত দিবস বুধবার: যেকোনও বেশে বা ছদ্মবেশেও তামাক ভয়ঙ্কর

মানুষের জীবনকে সকল প্রকার তামাকজাত দ্রব্যের অভিশাপ থেকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে বুধবার বিশ্বের অন্যান্য দেশের মতো সারা দেশে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2006, 06:36 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

মানবজীবনের জন্যে মারাত্মক ক্ষতিকর তামাকজাত দ্রব্যের অস্তিত্ব সম্পর্কে জনগণকে সচেতন করে তোলার মাধ্যমে তামাক জাত পণ্য নিয়ন্ত্রণে সরকার ও বিভিন্ন দেশকে উৎসাহিত করার লক্ষ্যে এবার পালিত হবে বিশ্ব তামাক মুক্ত দিবস ২০০৬। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)’র এবারের বিশ্ব তামাকমুক্ত দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘যেকোনও বেশে বা ছদ্মবেশেও তামাক ভয়ঙ্কর’।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিজস্ব ওয়েবসাইটে বলা হয়েছে, বিশ্বব্যাপী মানুষের মৃত্যুর কারণগুলোর মধ্যে তামাকজাত পণ্যের স্থান দ্বিতীয়। বিশ্বের প্রতি দশজনের এক জনের মৃত্যুর কারণ তামাক। প্রতি বছর বিশ্বের প্রায় ৫০ লাখ লোক তামাকজাত দ্রব্য সেবনের ফলে মারা যায়।

এতে আরও বলা হয়, বিশ্বব্যাপী ধূমপানের বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ২০২০ সালের মধ্যে প্রতি বছর এক কোটি লোক তামাকের প্রতিক্রিয়ায় মারা যাবে। বর্তমান ধূমপায়ীদের অর্ধেক বা প্রায় ৬৫ কোটি লোক অবশেষে ধূমপানজনিত কারণে মারা যাবে।

হু’র সদস্য হিসেবে বাংলাদেশ ‘ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইন ২০০৫’ নামের একটি আইন গত বছরের ১৩ মার্চ বাস্তবায়ন করে। এ আইনে সিনেমা, টেলিভিশন, রেডিও, ম্যাগাজিন, পুস্তক, খবরের কাগজে ধূমাপানের তামাকজাত পণ্যের বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়।

দ-ের বিধান রেখে নতুন আইনে জনসমক্ষে এবং যানবাহনে ধূমপান নিষিদ্ধ করা হয়।

তামাকজাত পণ্য উৎপাদনকারী কোম্পানিগুলোর নতুন কৌশল এবং জনগণের ধূমপানের অভ্যাস পরিবর্তনে এ আইন তেমন কিছু করতে পারেনি। তামাকজাত পণ্য উৎপাদনকারী কোম্পানিগুলো তাদের আকর্ষণীয় বিজ্ঞাপন এবং সিগারেটের স্বাদের পার্থক্যের বাহারি প্রচার দিয়ে ধূমপায়ীদের মোহগ্রস্ত করে রেখেছে।

বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন ধূমপানবিরোধী কর্মসূচি হাতে নিয়েছে। সম্মিলিত তামাকবিরোধী জোট এটিপি, আধূনিক, সাস্ক, ক্যাট এবং হু সেমিনার ও র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে।