২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুনির ভাঙ্গা পায়ের স্ক্যান করা হবে ৭ জুন

 ইংলিশ তরুণ প্রতিভাবান স্ট্রাইকার ওয়েন রুনির ভাঙ্গা পায়ের স্ক্যান করা হবে ৭ জুন। নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই রুনির ডান পায়ের স্ক্যান করার সিদ্ধান্ত নেয় ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2006, 10:07 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

২০ বছর বয়সি রুনি ৫ জুন ইংল্যান্ড দলের সাথে জার্মানি যাওয়ার কথা ছিল এবং দেড় সপ্তাহ পরে স্ক্যান করার জন্য ইংল্যান্ড ফিরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সোমবার ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব কর্তৃপক্ষ এক সভায় রুনির পায়ের স্ক্যান করার বিষয়টি নিয়ে আলোচনা করে এবং নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই স্ক্যান করানোর হবে বলে সিদ্ধান্ত উপনিত হয়। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

৯ জুন পর্যন্ত খেলোয়াড় পরিবর্তন করার সুযোগ রয়েছে ইংল্যান্ডের। ফলে রুনির ভাঙ্গা পায়ের স্ক্যান করানোর পর যদি খারাপ সংবাদ পাওয়া যায় তাহলে রুনির বদলে ইংল্যান্ড দলে অন্য কাউকে সুযোগ করে দিতে পারবে কোচ সরেন গোরান এরিকসন।