২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে র‌্যাবের ক্রসফায়ারে ২ সন্ত্রাসী নিহত

রাজধানীর শ্যামলী এলাকার ক্লাব মাঠে মঙ্গলবার ভোরে র‌্যাবের ক্রসফায়ারে দুই সন্ত্রাসী নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2006, 10:08 AM

Updated : 26 Apr 2022, 03:42 PM

নিহতরা হচ্ছে - রাজধানীর মোহাম্মদপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী  আলমগীর ও ফারুক।

র‌্যাব-২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা রাত পৌনে ১টার দিকে শ্যামলীর ক্লাব মাঠের কাছে অভিযান চালালে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়।

উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে র‌্যাবের ক্রসফায়ারে পড়ে আলমগীর ও ফারুক নিহত হয় এবং অন্য সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

র‌্যাব ঘটনাস্থল থেকে একটি পাইপ গান ও দু’টি মোবাইল সেট উদ্ধার করেছে।

র‌্যাব জানায়, মোহাম্মদপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী নিহত ফারুক এবং আলমগীরের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।