২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ আসরে ফিফা’র ফেয়ার প্লে পতাকা বহন করবে চার ভারতীয় শিশু

জার্মানিতে ৯ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বের ম্যাচগুলোতে চারজন সৌভাগ্যবান ভারতীয় শিশু ফিফা’র ‘ফেয়ার প্লে পতাকা’ বহন করবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2006, 09:23 AM

Updated : 26 Apr 2022, 03:42 PM

ভারতের ১২০০ টি বিদ্যালয়ের শিশুদের মাঝ থেকে একটি প্রতিযোগীতার মাধ্যমে এই চারজন শিশুকে মনোনীত করা হয়েছে।

কলকাতার শ্রেষ্ঠ শাহ, নয়া দিল্লীর অজিতেশ্বর, মুম্বাইয়ের শচীত কমলেশ যাদব ও পি এস সুর্দশন হচ্ছে সেই চার সৌভাগ্যবান শিশু। ফুটবলের প্রতি তাদের আবেগ, দক্ষতা ও জ্ঞানের কথা বিবেচনা করেই তাদের নির্বাচিত করা হয়েছে।

জার্মানিতে বিশ্বের অন্যান্য স্থান থেকে আসা শিশুদের সাথে প্রতিযোগীতায় বিজয়ী এই চারজন ভারতীয় শিশু যোগ দিবে এবং ২২ জুন অস্ট্রেলিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যেকার ম্যাচটি স্টেডিয়ামে বসে অবলোকন করবে।

বিজয়ীদের নাম ঘোষণা করেন ভারতীয় ক্লাব ‘মহেন্দ্র’র স্ট্রাইকার জোস মার্সিয়ো ব্যারেতো।

ব্যারেতো বলেন, “ইএসপিএন, স্টার স্পোর্টস ও এডিডাস ফুটবল পাগল শিশুদের জীবনে বিশ্বকাপ আসরে উপস্থিত থাকার সুযোগ এনে দিয়েছে। এই প্রতিযোগীতার বিজয়ীরা বিশ্বকাপ ম্যাচ শুরু হওয়ার আগে ফিফা’র ‘ফেয়ার প্লে পতাকা’ হাতে মাঠে প্রবেশ করবে।”

তাছাড়াও বিজয়ী প্রতিযোগিরা তাদের স্বপ্নের ফুটবল তারকাদের সাথে দাঁড়ানোর সুযোগ পাবে এবং ৬০,০০০ দর্শকের সাথে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর জাতীয় সঙ্গীত শুনতে পারবে।