২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

জয়পুরহাটের তৃপ্তিমোর এলাকায় বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর এক যুবক আহত হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2006, 11:55 AM

Updated : 26 Apr 2022, 03:42 PM

মৃত যুবকের নাম রফিকুল ইসলাম (২৮)। তার বাড়ি গাবতলী উপজেলার কালাইহাটা গ্রামে।

আহত অপর যুবক আব্দুল হাকিমের বাড়ি সদর উপজেলার কারাইল গ্রামে। তাকে গুরুতর আহত অবস্থায় জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রফিকুল ইসলাম এবং আব্দুল হাকিম ঠিকাদারী প্রতিষ্ঠান প্রগতি এন্টারপ্রাইজের অধীনে বিদ্যুতের মিস্ত্রি হিসেবে কর্মরত ছিল। তারা সোমবার বিকেলে লাইনের ভোল্টেজ উন্নয়নের জন্য তৃপ্তিমোর এলাকার বৈদ্যুতিক খুঁটিতে উঠলে এই দুর্ঘটনা ঘটে।