২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

গাজীপুরে বজ্রপাতে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম মো. ঝুমার। সে সদর থানার কয়ের উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2006, 08:36 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

বন্ধুদের সঙ্গে রোববার বিকেলে ফুটবল খেলার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় হামপাতালে নেয়া হলে সন্ধ্যায় সে মারা যায়।

রাতেই তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এদিকে বজ্রপাতে নিহতের লাশ চুরির আশঙ্কা থাকায় গোরস্থানে বাতি ও পাহারার ব্যবস্থা করা হয়েছে।