নওগাঁর পত্নীতলা সীমান্তের জিরো পয়েন্টে গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার
নওগাঁ জেলার পতœীতলা উপজেলার সীমান্তের জিরো পয়েন্টের খাঁড়ির ভেতর থেকে সোমবার পুলিশ এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে।
নিহত ব্যবসায়ীর নাম মমিনুল হক (২৬)। তিনি সাপাহার উপজেলার কাশিতলা গ্রামের রহিমউদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, বিডিআরের সহযোগিতায় পতœীতলা থানা পুলিশ উপজেলার হাট শাউলী সীমান্তের বৈরাগী পোতা ফাঁড়ির ২৫৩/৭ আর পিলারের পাশে খাঁড়ির ভেতরে মমিনুলের অর্ধগলিত লাশ উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, মমিনুল শুক্রবার সকালে গরু কেনার জন্য ৬০ হাজার টাকা নিয়ে বন্ধু কাউসারের সাথে পাড়া শাউলী গ্রামে যাওয়ার পর আর ফিরে আসেনি।
সোমবার বিকেলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশের ধারণা টাকার জন্যই তাকে খুন করা হয়েছে।
