বরিশালে র্যাবের ক্রসফায়ারে যুবক নিহত
বরিশালের রূপাতলীর বটতলা ইটের ভাটায় সোমবার ভোরে র্যাবের ক্রসফায়ারে এক যুবক নিহত হয়েছে।
নিহত যুবকের নাম পনিরুল ইসলাম ওরফে পনির।
র্যাব জানায়, অস্ত্র ব্যবসার অভিযোগে পনিরকে রূপাতলী থেকে রোববার গ্রেপ্তার করা হয়।
পনিরের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী র্যাব সদস্যরা তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য বটতলা ইটের ভাটায় পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা পনিরের সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।
র্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় পনির র্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই সে নিহত হয়।
র্যাব ঘটনাস্থল থেকে দুইটি রিভলবার, একটি কাটা রাইফেল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে।
