ছাত্র বিক্ষোভের মুখে ১৪ জুলাই পর্যন্ত বুয়েটের শিক্ষা কার্যক্রম স্থগিত
ফুটবল বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করতে শিক্ষার্থীদের দাবির মুখে বাংলাদেশ প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ আগামী ১৪ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে।
রোববার রাতে ভিসি ড. আলী মুর্তজার সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কয়েকশ শিক্ষার্থী বিশ্বকাপ শেষ হওয়ার পর সকল পরীক্ষা গ্রহণ করার দাবিতে সকালে রাস্তায় অবস্থান নেয় এবং বিশ্ববিদ্যালয়ের মূল গেটে ব্যারিকেড দেয়।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা মিছিল করে এবং তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেয়।
এর আগে শনিবার বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা পেছানো এবং ৩ জুন থেকে বার্ষিক সূচী শুরুর দাবি সম্বলিত একটি স্মারকলিপি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যান বিষয়ক পরিচালকের কাছে পেশ করে।
