২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিটফোর্ড ওষুধ মার্কেটে সংঘর্ষ, ৫ জন আহত

রাজধানীর কোতয়ালি থানার মিটফোর্ড মার্কেটে ওষুধ ব্যবসায়ীদের দু গ্রুপের সংঘর্ষে রোববার পাঁচজন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2006, 09:03 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

আহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলো-- শাওন ড্রাগ হাউসের মালিক আলমগীর হায়দার ৪০, তার ছেলে আলাউদ্দিন এবং সরদার মার্কেটের বিকে ড্রাগ হাউসের মালিক কবির হোসেন।

সূত্র জানায়, ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতার কারণে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে এবং এ ঘটনায় কোনো মামলা হয়নি।