২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় ‘মনিটর-টোটাল গ্যাস শেফ অফ দা ইয়ার- ২০০৬’ প্রতিযোগীতার উদ্বোধন

বাংলাদেশের বিভিন্ন ধরনের সুস্¦াদু খাবারের প্রসারে এবং দেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা প্রতিভাবান রাঁধুনীদের খুজে আনতে বৃহস্পতিবার দ্বিতীয় ‘মনিটর টোটাল গ্যাস শেফ অফ দা ইয়ার- ২০০৬’ প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2006, 07:59 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

ভ্রমন বিষয়ক ম্যাগাজিন দ্য বাংলাদেশ মনিটর- এর সম্পাদক ও টোটাল গ্যাস- এর চেয়ারম্যান কাজী ওয়াহিদুল আলম রাজধানীর সিটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ প্রতিযোগিতার ঘোষণা দেন।

বহুজাতিক তেল এবং গ্যাস কোম্পানী টোটাল গ্যাস, পাঁচ তারা হোটেল প্যান প্যাসিফিক সোনার গাঁও ও এজাব গ্র“প অব ইন্ডাস্ট্রিজ’র  আওতাভূক্ত প্রতিষ্ঠান রাবেয়া ফ্লাওয়ার মিলস লি: এই প্রতিযোগীতার প্রধান পার্টনার হিসেবে রয়েছে।

সোনার গাঁওয়ের সেলস এবং মার্কেটিং পরিচালক ব্রিট মোহনি, প্রিমিয়ার এলপি গ্যাস লি: এর মহা-পরিচালক বি বিজয় কুমার, এবং রাবেয়া ফ্লাওয়ার মিলস লি:এর মহা-পরিচালক ইশতিয়াক আহমেদ এ সময় বক্তব্য রাখেন।

মধ্য জুলাইয়ে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় পেশাদার ও অপেশাদার শেফদের নিয়ে দুটি ভাগে ভাগ করা হবে। এছাড়া যেকোন আগ্রহী গৃহবধু অথবা পুরুষরা অপেশাদার শেফদের দলে অন্তর্ভূক্ত হয়ে এই রান্না প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পারবেন।  পেশাদার ক্ষেত্রে কোন হোটেল, রেস্তোরা অথবা এ জাতীয় কোন প্রতিষ্ঠানে কর্মরত অথবা কোন রান্না শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের সাথে জড়িত শেফরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

২৫ জুন পর্যন্ত প্রতিযোগীরা তাদের রেসিপির নাম লিখে বাংলাদেশ মনিটরের কার্যালয়ে পাঠাবেন।

দুই দলের মধ্যে সর্বোশ্রেষ্ঠ শেফকে ১০ হাজার টাকা, একটি ক্রেস্ট এবং ঢাকা-দুবাই-ঢাকা বিমানের টিকিট দেওয়া হবে।