২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদীচী বোমা হামলা মামলার রায় ৩০ মে

যশোরের উদীচী বোমা হামলা মামলার রায় ৩০ মে ঘোষণা করা হবে। যশোরের স্পেশাল জজ আদালতে বৃহস্পতিবার এ মামলার সর্বশেষ যুক্ততর্ক গ্রহণ শেষ হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2006, 05:16 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

যশোরে ১৯৯৯ সালের ৬ মার্চ রাতে উদীচীর ১২তম কেন্দ্রীয় সম্মেলনে দুটি শক্তিশালী বোমা বিস্ফোরণে ১০জন নিহত ও শতাধিক লোক আহত হয়।

ঘটনার পর কোতয়ালী থানার সাব ইন্সপেক্টর আব্দুল আজিজ বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।

সিআইডি যশোর জোনের তৎকালীন এসপি দুলাল উদ্দিন আকন্দ বর্তমান বন ও পরিবেশ মন্ত্রী তরিকুল ইসলামসহ ২৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করেন।

পরে তরিকুল ইসলাম হাইকোর্টের মাধ্যমে এ মামলা থেকে অব্যহতি পান।

মামলায় ৬৩ জনের মধ্যে ৩০জন আদালতে সাক্ষ্য প্রদান করেছেন। অভিযুক্তদের মধ্যে সাতজন ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

যুক্তিতর্ক গ্রহণের শেষ দিন অভিযুক্তদের মধ্যে মিজানুর রহমান মিজান ছাড়া অন্য অভিযুক্তরা উপস্থিত ছিলেন।