লক্ষীপুরে বয়লার বিস্ফোরণে নিহত ১ আহত ২
লক্ষীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে বৃহস্পতিবার ভোরে মাদানী রাইস মিল নামে একটি চালকলে বয়লার বিস্ফোরণে ঘটনাস্থলেই এক শ্রমিক নিহত এবং অপর দুই জন গুরুতর আহত হয়েছে।
নিহত বয়লারম্যান হাবিব (৫০) বাগেরহাট জেলা সদরের বইলতলী গ্রামের হামেদ শেখের ছেলে।
বিস্ফোরণে আহতরা হলো হাবিবের স্ত্রী মনি বেগম (৩৫) এবং মিলের নিরাপত্তারক্ষী রহমত উল্ল্যাহ (৭০)। আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
মিলের শ্রমিকরা জানায়, দীর্ঘদিন মেরামত কাজ না করা এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে মিলের ব্রয়লারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।
