২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোল্যান্ড বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়লেন গোরস্কি

এফকে মস্কো এবং পোল্যান্ড বিশ্বকাপ স্কোয়াডের মিডফিল্ডার ডেমিয়েন গোরস্কি রক্ত সঞ্চালন এবং শ্বাসঃপ্রশ্বাস জনিত সমস্যার কারণে দল থেকে বাদ পড়েছেন। দলের চিকিৎসক সোমবার এ তথ্য জানিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2006, 08:16 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

ওয়ারশ বিমানবন্দর ত্যাগের প্রাক্কালে জার্জি গ্রিজিওকজ সংাবাদিকদের জানান মেডিকেল পরীক্ষায় গোরস্কির রক্ত সঞ্চালন এবং শ্বাসঃপ্রশ্বাসের সমস্যা ধরা পড়েছে।

তিনি আরও জানান গোরস্কির পরীক্ষা নিরীক্ষার কাগজপত্র এরইমধ্যে ফিফার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। ফিফার জবাব পাওয়া গেলেই গোরস্কির পরিবর্তে কোচ অন্য খেলোয়াড় দলভুক্ত করবেন।

গোরস্কির পরিবর্তে লেক পোজম্যানের ডিফেন্ডার বার্টোজ বোসাকিকে দলে ডাকা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন পোল্যান্ড দলের কোচ পাওয়েল জেনাস।

ফিফার আইনানুযায়ী বিশ্বকাপে প্রথম ম্যাচের ২৪ ঘন্টা আগে কোন দল ইনজুরি আক্রান্ত খেলোয়াড়ের পরিবর্তে অন্য খেলোয়াড় দলভুক্ত করতে পারবে।

বিশ্বকাপের এ গ্রুপে পোল্যান্ডের প্রতিপক্ষ হিসেবে রয়েছে জার্মানি, ইকুয়েডর এবং কোস্টারিকা।